২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোদাবকশ শাহের সমাধিচত্বরে স্মরণোত্সব

দেশবরেণ্য বাউল সাধক খোদাবকশ শাহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় দুদিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গা প্রাতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বৃহস্পতিবার সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে বর্ণাঢ্য  শোভাযাত্রা, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও বাউল গানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।

একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের পুত্র বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ ও পুত্রবধু রেখা শাহ অতিথিদেরকে স্বাগত জানান।

কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা খান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুনসুর আলী, আব্দুল খালেক ও আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

প্রথম দিন বাউল সঙ্গীত পরিবেশন করেন বাউল গঞ্জের শাহ, মিলন শাহ, বাবলু শাহ, আক্কাচ আলী শাহ ও কুতুবুল আলম।

দুদিনের এই উৎসবকে ঘিরে খোদাবকশ শাহের সমাধি চত্বরে বসেছে গ্রামীণ মেলা।

শুক্রবার রাতে এই উৎসব শেষ হবে।