২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 01:06 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খড়গপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান।

আটক আব্দুল হামিদের (২০) বাড়ি একই এলাকায়।

এএসপি অলোক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে হামিদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও কয়েকটি গুলি উদ্ধার হয়েছে।