২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঝিনাইদহ সদরে শ্যালো ইঞ্জিনচালিত একটি যান উল্টে এক যুবক নিহত হয়েছেন, আহত হন আরও দুই জন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 11:29 AM

Updated : 12 Apr 2022, 01:13 AM

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।

নিহত আবুল কাশেম (৩৫) মেহেরপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের এনায়েত গায়েনের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের আরমান আলীর ছেলে মিজান হোসেন (৩০) রাধাকান্তপুর গ্রামের বাহাদুর আলীর ছেলে ঝন্টু মিয়া (২৫)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে ওসি জানান, হতাহতরা আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) যোগে মেহেরপুর থেকে যশোর যাচ্ছিলেন।

নগরবাথান বাজারে পৌঁছলে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয় বলে জানান তিনি।