বাগেরহাট বিএনপির সভাপতি খালাস, সম্পাদকের কারাবাস
গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতার অভিযোগে করা দুটি মামলায় বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদককে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
দ্রুত বিচার আইনে করা এসব মামলায় বুধবার বিকেলে বাগেরহাটের বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম মা. জাহিদুল আজাদ মামলার অন্যতম আসামি জেলা বিএনপির সভাপতি এম এ সালামকে বেকসুর খালাস দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহম্মদ কামরু হাসান জানিয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু ছাড়াও বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীকেও তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নর মুক্ষাইট মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর, দলের কার্যালয়সহ প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগিসংযোগ এবং একই উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কুকাড়ামারা গ্রামে তাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করা হয়।
এসব নাশকতার অভিযোগে বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জামায়াত-বিএনপির ৩৪ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্য ২২ জন আদালতে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাশারাত হাওলাদারসহ সাজাপ্রাপ্ত অপর ১২ জন পলাতক রয়েছেন।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালর ১০ অগাস্ট বিষ্ণপুর ইউনিয়নের কুকাড়ামারা গ্রামের বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর ও দুইটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার করা মামলার তদন্ত শেষে পুলিশ জেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আলী রেজাসহ ৯৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র দেয়। এদের মধ্য আদালত ২৩ জনকে সাজা দিয়েছে।
ওই বছরর ২০ অক্টোবর গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে আওয়ামী লীগকর্মীদের মারধর, দলীয় কার্যালয় ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগ্নিসংযাগের ঘটনায় করা মামলায় পুলিশ ১১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে ১১ জনকে আদালত সাজা দিয়েছে।
দুটি মামলাতেই আসামিদের প্রত্যককে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী মো.শহিদুল ইসলাম বলেন, “রাজনৈতিক মামলায় আসামিদের সাজা দেওয়া হয়েছে। আমার মক্কেলরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।”
