২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও সদরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 11:34 AM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার সকালে উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মেহেদি হাসান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মেহেদি বলেন, “সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি রড বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

“স্থানীয়রা আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজন মারা যান।”

এর আগে সকাল সাড়ে ৮টায় কুমিল্লার চৌদ্দগ্রামে লেগুনা ও কভার্ড ভ্যানের সংঘর্ষে দুই পোশাককর্মী নিহত হন।