২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের পথে বেনাপোলে আটক ২৩

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 10:56 AM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন রেললাইন থেকে তাদের আটক করা হয় বলে  বিজিবি-২৬ ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, ‘ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে’ ওই ২৩ নারী-পুরুষকে অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং চেকপোস্ট সংলগ্ন রেললাইন থেকে ২৩ জনকে আটক করা হয়।”

আটকদের মধ্যে ১০ পুরুষ ও ১৩ জন নারী। তাদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের হয়েছে বলে সুবেদার হামিদ জানান।