বেতাগীর মেয়র হলেন আ. লীগের প্রার্থী
বরগুনার বেতাগী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবিএম গোলাম কবির।
মঙ্গলবার রাত ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার তাকে মেয়র ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর সারা দেশে পৌর নির্বাচনের সময় গোলযোগ ও অনিয়মের কারণে বেতাগী পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়।
সব কেন্দ্র মিলিয়ে গোলাম কবির মোট পেয়েছেন ২ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হুমায়ুন কবির মল্লিক পেয়েছেন ১ হাজার ৬৩৫ ভোট।
