২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের এক আদেশ জারি করা হয় বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

প্রজ্ঞাপনের বরাত দিয়ে তিনি বলেন,  ২০১৩ সালের ২২ জুলাই কুতুবদিয়া থানায় দায়ের একটি মামলার আসামি নুরুল বশর। সম্প্রতি ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হয়েছে। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।