২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের এক বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

নিহত মশিউর রহমান (১১) ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

লাশের পাশ থেকে পুলিশ একটি ধারালো চাকুও উদ্ধার করেছে বলে জানান তিনি।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, রোববার সন্ধ্যায় প্রতিবেশী এক বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এরপর আর বাড়ি ফিরেনি।রাতে এলাকায় মাইকিং ও অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

“পরে সকালে বাড়ির কাছে বাঁশ ঝাড়ে বস্তাবন্দি একটি লাশ দেখতে পুলিশে খবর দেয় এলাকাবাসী।”

মশিউরের গলার ডান পাশে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় মশিউরের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার করা হয়েছে।