সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামগঞ্জ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১২টার দিকে শহরের বদিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ।
ওসি বলেন, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াকুবকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম (২০) নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
