২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোরে রাস্তা পারাপারের সময় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার সদর উপজেলার চাঁনপুর গোরস্থান এবং লালমনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক শাহীন আলী।

নিহতরা হলেন চাঁনপুর এলাকার বাসিন্দা ও প্রাণ এগ্রো কারখানার নিরাপত্তাকর্মী ছাবিনা বেগম এবং লালমনিপুর এলাকার সুবাহান আলীর ছেলে আরাফাত হোসেন (১১)।

এসআই শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চাঁনপুর এলাকায় কারখানার সামনের রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী বিআরটিসি বাস ছাবিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রাণ কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে বলে জানান তিনি।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে লালমনিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টর চাপায় আরাফাতের মৃত্যু হয়।