২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক সড়ক ছেড়ে দোকানে, শিশুসহ নিহত ৩

গাজীপুরে অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি ট্রাক সড়কের পাশে দোকানে ঢুকে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার দুপুরে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।

নিহতরা হলেন দোকানের মালিক মো. হাছেন আলী (৭০) ও তার আট মাস বয়সী নাতি জোনায়েদ ও ওই এলাকার মুসলেম উদ্দিন (৬৫)।

আহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে চুনাপাথর বোঝাই একটি ট্রাক ঢাকা বাইপাস হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।পথে ধীরাশ্রম এলাকায় অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে একটি মুদি দোকানে ঢুকে পড়ে।

“এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হাছেন আলী ও তার নাতি জোনায়েদ ও মুসলেম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় দোকানের সামনে থাকা আরও নয়জন।”