২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের মঞ্জিলে ওরস শুরু ১৩ ফেব্রুয়ারি

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 05:09 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

জাকের পাটির প্রেস সেক্রেটারি শামিম হায়দার এ তথ্য জানান।

শামিম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি এ তারিখ ঘোষণা করেছেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই ওরস আগামী ১৬ ফেব্রুয়ারি শেষে হবে বলে জানান শামিম হায়দার।  

তিনি বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশ্ব জাকের মঞ্জিলে এ ওরসে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের লোক অংশ নিয়ে থাকেন।