ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমাগামী বাস খাদে, মুসল্লি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমাগামী একটি বাস খাদে পড়ে এক মুসল্লি নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে সরাইলের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সরাইল থানার ওসি মো. আলী আরশাদ।
নিহত মো. মাসুম আহমেদ (৪০) সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আলী আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে সিলেট থেকে ছেড়ে ইজতেমাগামী মুসল্লিদের বহন করা বাসটি বৈশামুড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২৬ মুসল্লি আহত হন।
গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মাসুমের মৃত্যু হয়।
বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
