২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ব্যবসায়ী বাপ্পী হত্যায় ৭ জনের যাবজ্জীবন

যশোরের চাঁচড়ার ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শরীফুল্লাহ কায়সার সুমন

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, সোহাগ, জাহাঙ্গীর ও নাহিদ আলম নয়ন। এদের সবার বাড়ি যশোর জেলায়।

একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১২ সালের ১১ মার্চ বেলা ১টার দিকে যশোরের চাঁচড়া ডালমিল মোড় এলাকায় মাটি ও বালু ব্যবসায় বিরোধের জেরে আমিনুর রহমান বাপ্পীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন রাতে বাপ্পীর বাবা মো. মনির হোসেন মনি বাদী হয়ে আট জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর নয়জনের বিরুদ্ধে করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান এনামুল হক।