২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিন দুপুরে হোমিওপ্যাথ চিকিৎসক খুন

ঝিনাইদহ সদর উপজেলায় দিন দুপুরে এক হোমিপ্যাথ চিকিৎসককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলেখাল বাজারে তার চেম্বারে হত্যার এক ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

নিহত সমির আলি বিশ্বাস (৮৫) উপজেলার কালুহাটি গ্রামের মৃত সুরত আলি বিশ্বাসের ছেলে।

ওসি বলেন, বৃহস্পতিবার বেলেখাল হাটের দিন। দুপুরে বাড়িতে খাবার খেয়ে চেম্বারে যান সমির আলী।

“রোগীরা এসে দেখেন ডাক্তার চেয়ারে মাথা হেলান দিয়ে বসে আছেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে চেয়ার থেকে নামানোর পর দেখা যায় তার বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।”

কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।