২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সাভারে পিকেটিং, আটক ৫

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে পিকেটিং করার সময় ঢাকার সাভারে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 01:22 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় পিকেটিংয়ের চেষ্টাকালে এক পোশাক শ্রমিক, দুই জামায়াত কর্মীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

তবে পুলিশ তাদের নাম-পরিচয় জানায়নি।

এদিকে হরতালের সমর্থনে আশুলিয়া বাজার থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাব-উদ্দিন মাদবরের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়েছে।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশের ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।