২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ চুরিতে সহযোগিতার অভিযোগে ডিপিডিসির প্রকৌশলী বরখাস্ত

বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পূর্বাঞ্চলের সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বিদ্যুৎ চুরিতে সহযোগিতার অভিযোগে ডিপিডিসির প্রকৌশলী বরখাস্ত

নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত ‘টোকিও প্লাজায়’ বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকিতে সহযোগিতার অভিযোগে বুধবার বিকেলে তাকে বরখাস্ত করা হয় বলে জানান ডিপিডিসির টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী।

‘টোকিও প্লাজায়’ নির্মাণকাল থেকে মিটার টেম্পারিং করে, মিটারে বিপুল পরিমাণ ইউনিট জমা রেখে এবং অন্যান্য কারসাজি করে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি সম্প্রতি উদঘাটন করে ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স।

এ চুরিতে সহযোগিতার অভিযোগে সহকারী প্রকোশলী শরীফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান টাস্কফোর্স প্রধান।