জাতীয় বিশ্ববিদ্যালয়: আন্দোলনে পেছাল পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্স পরীক্ষা পিছিয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় ওই পরীক্ষার রুটিনও করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ পরীক্ষার রুটিনও তৈরি করা হয়েছে।
এ পরীক্ষা পেছানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল।
একই দাবিতে বুধবার সকালেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকে জড়ো হয়। পরীক্ষা পেছানোর খবর পেয়ে আনন্দ করে তারা।
