২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানির প্রতিবাদে দুগ্ধ সমবায়ীদের সমাবেশ

সাতক্ষীরার বিনেরপোতা মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে হয়রানি ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার বেলা ২টায় তালা উপজেলা চত্বরে তালা এবং খুলনার ডুমুরিয়ার দুগ্ধ সমবায়ীরা এ সমাবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা এবং ডুমুরিয়া দুগ্ধ সমবায় সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, মাহান্দ্রী পূর্ব পাড়া সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে তালার দুধ শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে।

কর্মকর্তাদের পকেটে উৎকোচ না গেলে বিভিন্ন অজুহাতে দুধ ফেরত দেওয়ার অভিযোগ করেন বক্তারা।

এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।