২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হাতবোমা বিস্ফোরণ, আহত ১

মুন্সীগঞ্জ সদরে একটি রিকশা গ্যারেজে হাতবোমার বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 01:38 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

উপজেলার মানিকপুর এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী।

এ ঘটনায় আহত গ্যারেজ মালিক মো. শাজাহানকে (৩৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে শাজাহান গ্যারেজ খুলে ভেতরে ঢুকে খাটের নিচে একটি কালো ব্যাগ দেখতে পান।

“তিনি ব্যাগটি নিয়ে ময়লা ফেলার জায়গায় ছুড়ে মারলে একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং শাজাহান আহত হন।”

পরে পুলিশ গিয়ে সেখান থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার করে বলে জানান তিনি।