২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের প্যানেল মেয়রকে আটকের পর মামলা

‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে আটক বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহসভাপতি কেএম শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:33 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর আলেকান্দার বাসভবন থেকে আটক করা হয়। রাত দেড়টায় মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, রাতে শহীদুল্লাহকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ র্যা ব থানায় হস্তান্তর করে। পরে র্যা ব ৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) সিকদার আশরাফুর রহমান প্যানেল মেয়রের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

“প্যানেল মেয়রের বাসভবনের নিচ তলার তার অস্থায়ী কার্যালয় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।”

নাশকতার পরিকল্পনার অভিযোগে শহীদুল্লাহকে আটক করা হয় বলে মঙ্গলবার রাতে জানিয়েছিলেন র্যা ব-৮এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর।

পুরনো খবর:

বরিশালের প্যানেল মেয়র শহীদুল্লাহ আটক