২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা খুলে বাস ওয়ার্কশপে, শিশু নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় চাকা খুলে একটি বাস সড়কে পাশের ওয়ার্কশপে ঢুকে পড়লে গাড়িটির ধাক্কায় এক শিশু নিহত ও  তার বোন আহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

নিহত সাজ্জাদ (১১) গুপ্তেরচর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।গুপ্তেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

শিবচর থানার এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ২টার দিকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের সূর্যনগরে পৌঁছালে সামনের চাকা খুলে যায়।

“এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি ওয়ার্কশপে মেরামতরত একটি ট্রাক ও নসিমনের ধাক্কা দেয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যায়।আহত হয় সাজ্জাদের বোন রিক্তা আক্তার (১২)।”

রিক্তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।