২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ভাঙচুর, গোপালগঞ্জে কর্মবিরতি

গোপালগঞ্জ সদর হাসপাতালে ভাঙচুরসহ চিকিৎসক ও কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তারা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নিজাম উদ্দিন (৬০) নামে এক মুমূর্ষু রোগীকে হাসপাতালে আনা হলে বেডে নিতে না নিতে তার মৃত্যু হয়।

এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসাপাতালে ভাঙচুরসহ কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াক আহম্মেদ, ব্রাদার জন ডেভিড এবং এমএলএসএস মিজানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর দৈনিক সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

তবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন চৌধুরী শফিকুল আলম জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শওগাতুল কবির বলেন, এ ব্যাপারে মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

“ঘটনার সাথে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করতে পেরেছি। অচিরেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”