গোপালগঞ্জে ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রোববার কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের সাকেন শেখের ছেলে নাদিম শেখ (৩৫), মৃত সায়েন শেখের ছেলে জসিম শেখ (২৮), মুক্তার শেখের ছেলে সাইফুল শেখ (৩৫), ভুলবাড়িয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মাহফুজ মিয়া (২২) ও ফরিদপুরের সালথার আলমপুরা গ্রামের ওয়াজেদ শেখের ছেলে রাসেল শেখ (৩৫)।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে এই পাঁচজন চাপ্তা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল গাড়ি দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
