সরাইলে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার সকালে সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সরাইল থানার ওসি মো. আলী আরশাদ।
আহতদের মধ্যে এসআই আব্দুল আলীম ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
“এরই জের ধরে রোববার সকাল ৭টার দিকে দেশি অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে এসআই আলীমসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।”
এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে রয়েল নামে এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সংঘর্ষ চলাকালে ৩টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করলেও পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
