২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

সিরাজগঞ্জ পৌরসভায় নির্বাচন নিয়ে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 03:45 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

শনিবার শহরের বাহিরগোলা বাজার এলাকায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেনের সঙ্গে পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বাসুদেব বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই রাতেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরধরে শনিবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়।

“এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে বলে জানান তিনি।