২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ আসার খবরে পালাল বর-কনে পক্ষ

পুলিশ আসার খবর শুনে মানিকগঞ্জের দৌলতপুরে একটি বাল্য বিয়ের আয়োজনকারীরা পালিয়ে গেছে। এরপর বিয়েটি পণ্ড হয়ে যায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত জানান, শুক্রবার বিকালে উপজেলার ধামশর ইউনিয়নের কাকনাই গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৌলতপুরের কাকনাই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের ওয়াদুদ হোসেনের (৩০) বিয়ের আয়োজন করা হয়।

“খবর পেয়ে পুলিশ কাকনাই গ্রামে কনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনেসহ তাদের পরিবারের লোকজন পালিয়ে যায়।”

বাল্য বিয়েটি বন্ধ হলেও বর ও কনে পক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।