চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক যুবকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মকিমপুর গ্রাম থেকে ইমনকে (২১) আটক করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম।
ইমন চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
ওসি ময়নুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে মকিমপুর গ্রামে ইমনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয়রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
