গোপালগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, আহত ১০
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নাজমুল হাসান নাজিমের সমর্থকদের সঙ্গে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাচিবুর রহমান হাচিবের সমর্থকদের এ সংঘর্ষ হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা সওগাতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিজয়ী কাউন্সিলরে এক সমর্থকের সঙ্গে হাচিবের সমর্থকের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে।
“এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাধলে অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
