২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: রাজশাহীতে এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ ৫।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জেএসসির এ ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।

এ বছর ফলাফলের দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

তিনি জানান, এবার পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। যা গত বছর ছিল ৯৫ দশমিক ৩২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৩৫ হাজার ৮৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবারও পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৫৭ ভাগ এবং ছেলেরা পাশ করেছে ৯৭ দশমকি ৩৫ ভাগ।

“আর জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৭১৮ জন ছাত্রী।”

বোর্ডে শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ১ হাজার ৪১৫টি এবং কেউ পাস করেনি এমন স্কুল দুইটি।