২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: দিনাজপুরে পাশ ৯১ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯১ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান সাংবাদিকদের এ ফলাফল জানান।

তোফাজ্জুর রহমান জানান, এ বছর দুই  লাখ ১৭ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ৯৫ হাজার ৬৮২ জন।

জিপিএ-৫ পাওয়া ১৯ হাজার ১৪৩ জনের মধ্যে ৮ হাজার ৯৮২ ছাত্র ও ১০ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে বলে জানান তিনি।  

এছাড়া এ বোর্ডের অধীনে একজনও পাশ করতে না পারা ১৬টি স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।