২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিজ ঘরে নারী খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শহরে নিজ ঘরে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার সকালে নিজ ঘরে পারভীন আক্তার কনার (৫০) লাশ পাওয়া যায়। তিনি স্থানীয় মৃত হাসানুর রহমান খোকার স্ত্রী।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতে কোনো এক সময় ঘরের ইট ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠির আঘাতে পারভীন আক্তার কনাকে হত্যা করে দুর্বৃত্তরা।

“সকালে এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”

তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি।