২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দির এক কাউন্সিলর গুলিবিদ্ধ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় নবনির্বাচিত এক কাউন্সিলরকে গুলি করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 01:09 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে উপজেলা পরিষদ থেকে নির্বাচনে বিজয়ের ফলাফল শুনে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

আহত মো. রকিব উদ্দিন রকিব দাউদকান্দি উপজেলা শ্রমীক লীগের সভাপতি ও ৯ নম্বর ওর্য়াডে সদ্য নির্বাচিত কাউন্সিলর।  

গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ভোটের ফলাফল জেনে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে তিনি বাড়ি ফিরছিলেন।

“পথে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তরা গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

তাকে প্রথমে গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি।

খবর শুনে তিনি তাকে দেখতে গৌরীপুর হাসপাতালে যান বলে জানান।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আল-আমিন মিয়াজী জানান, গুলিটি রকিব উদ্দিনের পিছনে পেটের বাম পাশে বিদ্ধ হয়েছে।