২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী খুশিদ হায়দার টুটুল মেয়র পদে জয়লাভ করছেনে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 03:27 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে রিটার্নিং র্কমর্কতা খোন্দকার আজিম আহমেদ ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী টুটুল পান ২৭ হাজার ৯০৮ ভোট। ধানরে শীষ নিয়ে তার নিকটতম বিএনপির ইকবাল আখতার খান কাফুর পান ১৫ হাজার ৫৫৯ ভোট ।

বিএনপির ইকবাল আখতার খান কাফুর ২০১৩ সালের উপনির্বাচনে মেয়র নির্বচিত হন। সে নির্বাচনে তিনি ১৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। ৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে নিকটতম প্রার্থী ছিলেন আওয়ামী লীগের আজকের বিজয়ী প্রার্থী খুরশিদ হায়দার টুটুল।

বর্তমান মাগুরা পৌরসভায় মোট ভোটার ৬৫ হাজার ৮৫৯ জন। পুরুষ ভোটার ৩২ হাজার ৪১২ জন। মহিলা ভোটার ৩৩ হাজার ৪৪৭ জন।