২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর পৌরসভায় আ. লীগের জয়

লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভায় আওয়ামী লীগের ইসমাইল হোসেন খোকন জয়লাভ করেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 03:22 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে খোকন পেয়েছেন ১৩ হাজার ৮৪৬ ভোট। ধানের শীর্ষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এবিএম জিলানী পেয়েছেন ৬৯০ ভোট।

রায়পুর পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ২১১ জন।

রামগঞ্জ

রামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আবুল খায়ের পাটওয়ারী জয়লাভ করেছেন।

বুধবার রাতে রায়পুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আবু ইউসুফ ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে খায়ের পেয়েছেন ১৯ হাজার ৬৫৭ ভোট। ধানের শীর্ষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান হোসেন পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ৩০৯ ভোট।

রায়পুর পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৫১৬ জন।