নোয়াখালীর ৩ পৌরসভায় আ. লীগ জয়ী
দলীয় প্রতীকের প্রথম পৌর নির্বাচনে নোয়াখালীর চাটখিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর হাতিয়া ও বসুরহাট পৌরসভার ভোটেও আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন।
হাতিয়ার রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মো. মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম ইউসুফ আলী নয় হাজার ৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে হাতিয়ার মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৮৯ ভোট।
এক হাজার ৮৩৫ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন বিএনপির কামাল উদ্দিন চৌধুরী।
এদিকে চৌমুহনী পৌরসভার কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ মাঝপথে স্থগিত করায় বুধবার রাত পর্যন্ত ফল ঘোষণা করা হয়নি।
