রাঙামাটি পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী
রাঙামাটি পৌরসভায় আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো: মোস্তফা জামান এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে আকবর হোসেন চৌধুরী(নৌকা) পান ১৭ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গামানকি চাকমা (নারিকেল গাছ) পান ১০ হাজার ১৯৮ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগ প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও জনসংহতি সমিতির জেলা শাখার অর্থ সম্পাদক ডা. গঙ্গামানিক চাকমা, জাতীয় পার্টির প্রার্থী ডা. শিব প্রসাদ মিশ্র, বিএনপির বিদ্রোহী ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রবিউল আলম রবি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জেলা আওমালী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে।
এ পৌরসভায় মোট ভোটার ৫৮ হাজার ৩৯৭ জন। মোট ২৮টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
বিগত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।
