২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটার প্রথম মেয়র আ.লীগের বারেক

কুয়াকাটা পৌর সভায় সর্ব প্রথম মেয়র নির্বাচিত হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:49 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির এ ফলাফল ঘোষণা করেন।

পানজুপাড়া কেন্দ্রের ৬৫২টি ভোট গ্রহণ স্থগিত রাখার পরও অন্য ৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটেই বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের এই প্রার্থী।

নৌকা প্রতীক নিয়ে আব্দুল বারেক মোল্লা পান ৪ হাজার ১১ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন হাওলাদার পান ৬২৪ ভোট।

এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মো. আ. আজিজ মুসুল্লী, পৌর জাতীয় পার্টি (এ) সভাপতি মো. আনোয়ার হাওলাদার, মাইনুল ইসলাম (এনপিপি) ও পিএনপি থেকে গমের শীষ প্রতীকে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী রাবেয়া বেগম।

এ পৌর সভায় মোট ভোটার ৬ হাজার ৮৪৫ জন। মোট ৯টি ভোট কেন্দ্রের ১টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

২০১০ সালে কুয়াকাটা পৌর সভা হিসেবে যাত্রা শুরু করলেও এই প্রথম মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।