২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সদরে বিএনপি, নজিপুরে আ.লীগ প্রার্থী জয়ী

নওগাঁর দুটি পৌরসভার মধ্যে মেয়র পদে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:36 AM

Updated : 12 Oct 2022, 04:46 PM

বুধবার জেলা রির্টানিং অফিসার আমিনুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৩৪৭টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ৮৩২টি।

এদিকে, নওগাঁ পৌরসভায় পরাজয়ের লক্ষ্মণ দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলাপ্রশাসকের কার্যালয়ে হট্টগোল ও ভাংচুর করেন।

এ কারণে বুধবার রাত ৯টার দিকে সাময়িকভাবে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। পরে রাত ১২টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে বিএনপির প্রার্থী নজমুল হক সনি ধানে শীষ প্রতীকে ৩৫ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রাথী দেওয়ান ছেকার আহমেদ শিষান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩২ হাজার ৬৩২টি।