টাঙ্গাইলে ৮টির মধ্যে ১টি পেল বিএনপি
টাঙ্গাইলের আট পৌরসভার মধ্যে সাতটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপির প্রার্থীরা মেয়র পদে বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনছার আলী নৌকায় পেয়েছেন ৭ হাজার ৪৪৭ ভোট।
রিটার্নিং কর্মকতা আবু নাসার উদ্দিন বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষে পেয়েছেন ২৫ হাজার ২৪৩ ভোট।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
মধুপুর: মধুপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ নৌকায় ২২ হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরকার সহিদুল ইসলাম সহিদ ধানের শীষে পেয়েছেন ৪৬ হাজার ৫৩ ভোট।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকতা রমেন্দ্রনাথ বিশ্বাস বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
ধনবাড়ী: ধনবাড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জয়লাভ করেছেন।
তপন নৌকায় ১০ হাজার ৬৪৬ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এস এম এ ছোবাহান ধানের শীষে পেয়েছেন ৭ হাজার ৩৭ ভোট।
রিটার্নিং কর্মকতা শামীম আরা রিমি বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
গোপালপুর: গোপালপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা নৌকায় ২১ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষে পেয়েছেন ৪ হাজার ৫২৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. মাসূমুর রহমান বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
ভুঞাপুর: ভুঞাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ নৌকায় ৫ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবদুল খালেক মণ্ডল ধানের শীষে পেয়েছেন ৫ হাজার ২৯৫ ভোট।
রিটার্নিং কর্মকতা মোহাম্মদ আব্দুল আউয়াল বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
মির্জাপুর: মির্জাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদৎ হোসেন সুমন নৌকায় ৯ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হযরত আলী ধানের শীষে পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
সখীপুর: সখীপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু হানিফ আজাদ নৌকায় ৯ ভোট ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন সজীব জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯৯ ভোট।
রিটার্নিং কর্মকতা এস এম রফিকুল ইসলাম বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
