২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নৌকার জয়

ঢাকার সাভার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের হাজী আব্দুল গনি জয়ী হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 11:55 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

রির্টানিং অফিসার মো. শাহ আলম বুধবার রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।

তিনি জানান, আব্দুল গনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬২৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বদিউজ্জামান বদি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৫৮ ভোট।

স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন খান নঈম জগ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির এম এ আজিজুর রহমান আজিজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোশারফ হোসেন পাখা প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৩৭ ভোট, ন্যাপের মফিজুল ইসলাম কুড়েঘর প্রতীকে পেয়েছেন ৫৪৮ ভোট এবং কমিউনিস্ট পার্টির আজম খান বাবু কাস্তে প্রতীকে পেয়েছেন ২৩৫ ভোট।

পৌরসভায় ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৫৪ জন; ভোট হয়েছে ৮০টি কেন্দ্রে।