শেরপুরে জয়ী আ. লীগের লিটন
শেরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জয়ী হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল নির্বাচনের ফল ঘোষণা করেন।
তিনি জানান, লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক আশীষ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪০ ভোট।
