বাগেরহাট পৌরে খান হাবিবুরই
বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের খান হাবিবুর রহমান বেসরকারিভাবে পুনরায় জয়ী হয়েছেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এই ফলাফল ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর নৌকা প্রতীক নিয়ে নয় হাজার ৯৮১ ভোট পেয়েছেন।
মোবাইলফোন প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মীনা হাসিবুল হাসান শিপন পেয়েছেন নয় হাজার ৮৩৭ ভোট।
