ছাতকে তৃতীয়বারের মত জয়ী আবুল কালাম
সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আওয়ামী লীগের আবুল কালাম চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে ছাতক পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
এ পৌরসভায় তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে তিনি পান ১০ হাজার ৮২৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র আব্দুল ওয়াহিদ মজনু পান ৪ হাজার ৬৫১ ভোট। ধানের শীষ প্রতীকে নিয়ে শামছুর রহমান সমছু পান ৩ হাজার ২৫০ পান ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ৩৯৫ জন। মোট ১৮টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
