২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ৫ পৌরসভায় নৌকার বিজয়

সিরাজগঞ্জের বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, কাজিপুর ও শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:19 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার এ ফলাফল ঘোষণা করা হয় বলে জানান নির্বাহী অফিসার ও জেলা রিটানিং কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান।

রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জানান, বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আশানুর বিশ্বাস ২৫ হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জামাল উদ্দিন ভুইয়া পেয়েছেন আট হাজার ৪৬৮ ভোট।

উল্লাপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী এসএম নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৮০৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম বেলাল হোসেন পেয়েছেন ৮ হাজার ১৩৭ ভোট। 

রায়গঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল পাঠান তিন হাজার ৮২৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতায় থাকা বিএনপি প্রার্থী নুর সাঈদ সরকার পেয়েছেন তিন হাজার ৭০ ভোট।

কাজিপুরে আওয়ামী লীগ প্রার্থী হাজী নিজাম উদ্দিন পেয়েছেন সাত হাজার ৮২৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ১৭৩ ভোট। 

শাহজাদপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী হালিমুল হক মিরু পেয়েছেন ২১ হাজার ৩৩০ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৭৪৩ ভোট।

রিটানিং কর্মকর্তা জানান,  সদর পৌরসভার ৫২টির মধ্যে ৩৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী ১৪ হাজার ৫১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রার্থী এম.মোকাদ্দেছ আলী  সাত হাজার ৯৫৮ ভোট পেয়েছেন।