পাথরঘাটা পৌরসভায় আ. লীগের জয়
বরগুনার পাথরঘাটা পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার ফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন পান ৬ হাজার ৭৭ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী বিএনপির মল্লিক মো. আইউব পান ২ হাজার ৩৩৮ ভোট।
পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ৪২১ জন।
