ঘাঁটিতে জিতল আ.লীগ
গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে গোপালগঞ্জের রিটার্নিং অফিসার মো. মোমিনুর রহমান তাকে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার মো.মোমিনুর রহমান জানান, আওয়ামী লীগ প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু ১৭ হাজার ১৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মুশফিকুর রহমান লিটন চার হাজার ৭২০ ভোট পেয়েছেন বলে জানান তিনি।
এছাড়া বিএনপি প্রার্থী তৌফিকুল ইসলাম ২১১ ভোট পেয়েছেন বলে মোমিনুর রহমান জানান।
গোপালগঞ্জ পৌরসভায় ৩২ হাজার ৪৯১ জন ভোটার এবং ১৯টি ভোট কেন্দ্র রয়েছে।
