২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডু পৌরসভায় আবার মেয়র হলেন আ.লীগের রিন্টু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু পুনরায় মেয়র পদে জয়লাভ করেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মুনিরা পারভিন ফল ঘোষণা করেন।

শাহিনুর রহমান রিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাতুল হক  ধানের শীষে পেয়েছেন ৩ হাজার ৮৩১ ভোট।

পৌরসভায় ভোটার ১৫ হাজার ২৭৭ জন। ভোটকেন্দ্র ৯টি। সব কটিতে ভোটগ্রহণ হয়।