২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় আ. লীগ প্রার্থী জয়ী

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দীন জয়ী হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:00 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তাকে জয়ী ঘোষণা করেন।

ফরিদুল জানান, রায়হান নৌকা প্রতীকে চার হাজার ১৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম মুকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।

নির্বাচনে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয় বলেও জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরিদুল।

এ পৌরসভার মোট ভোটার সাত হাজার ৬২৯ জন।